West Bengal

3 years ago

Abhishek Banerjee : বিরতির পর ফের রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছেন অভিষেক

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

পূর্ব মেদিনীপুর, ১ নভেম্বর  : আবারও নিজের রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে আগামী ৩ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে জনসভা করতে পারেন তিনি।

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সূত্রে খবর, সোমবার রাতে এ বিষয়ে জেলার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতাদের ফোন করে জানানো হয়েছে অভিষেকের দফতর ক্যামাক স্ট্রিট থেকে। ওই নির্দেশে বলা হয়েছে, ডিসেম্বর মাসের ৩ তারিখে কাঁথিতে এসে একটি জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি জেলার তৃণমূল নেতাদের নিয়ে একটি ঘরোয়া বৈঠক করতে পারেন তিনি। সেখানেই আগামী পঞ্চায়েত ভোট নিয়ে বেশ কিছু নির্দেশ এবং পরামর্শ দিতে পারেন অভিষেক। শীর্ষ নেতৃত্বের নির্দেশ পাওয়ার পরেই কাঁথিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভা আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতায়।

গত কয়েক মাস ধরেই রাজ্য সরকার অচল হয়ে যাবে বলে হুঙ্কার ছাড়ছেন নন্দীগ্রাম বিধায়ক। বাংলার রাজনীতির কারবারিদের মতে, শুভেন্দুর সেই আক্রমণের জবাব দিতেই কাঁথিতে এই জনসভা করার কর্মসূচি নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণেই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহকেই জনসভার জন্য বেছে নেওয়া হয়েছে।

You might also like!