Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

A young man drowned: আত্রেয়ী ড্যামে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যুবকের, উদ্ধার এক

A young man drowned while taking a bath in Atreyi Dam, one was rescued
A young man drowned while taking a bath in Atreyi Dam, one was rescued

 

বালুরঘাট, ৩০ জুলাই:  রবিবাসরীয় বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ দিনাজপুরে । নবনির্মীত আত্রেয়ী ড্যামে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় আশঙ্কা জনক আরও এক যুবক। তার চিকিৎসা চলছে বালুরঘাট জেলা হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম হিতেশ শর্মা(২৬)। আহতের নাম সৌরভ আগরওয়াল(২৬)। দু’জনের বাড়ি বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের মারওয়াড়িপট্টিতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। রবিবার বিকেলে দু’জনেই বালুরঘাট শহরের ডাকরা এলাকায় অবস্থিত আত্রেয়ী নদীর ড্যামে স্নান করতে গেছিল। সেখানেই তাঁরা তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় মৎস্যজীবীরা একজনকে উদ্ধার করে। অন্যদিকে আরেকজনকে কিছু বাদে স্থানীয়রা উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা থাকার পরও কি করে স্নান করতে নেমেছিল ওই দুই যুবক তা নিয়ে প্রশ্ন উঠছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। 

You might also like!