Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Shitalakuchi:শীতলকুচিতে পাট খেত থেকে এক মহিলার দেহ উদ্ধার

A woman's body was recovered from a jute plantation in Shitalkuchi
A woman's body was recovered from a jute plantation in Shitalkuchi

 

শীতলকুচি, ২২ জুন  : কোচবিহার জেলার শীতলকুচিতে পাট খেত থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের দেওয়ানকোট জয়দুয়ার গ্রামের খুঠামারা নদীর পাশে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আছিয়া বিবি(৫২)। গত কয়েক মাস ধরে বাপের বাড়ি দেওয়ানকোট জয়দুয়ার গ্রামে থাকতেন তিনি। এদিন স্থানীয় বাসিন্দারা পাট খেতে তাঁর দেহ পরে থাকতে দেখে। খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমান বাসিন্দারা। শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গায় পাঠান।

মৃতার দাদা নুর মহম্মদ মিয়াঁ জানান, গত একমাস আগে আমাদের বাড়িতে আসেন আছিয়া। তাঁর স্বামী ভরণপোষণ দিত না। শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি।



You might also like!