Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

West Bengal

2 years ago

North 24 Parganas:পানিহাটিতে তর্পণ করতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন ব্যক্তি

A person drowned in the Ganges after coming to do Tarpan at Panihati
A person drowned in the Ganges after coming to do Tarpan at Panihati

 

পানিহাটি, ১৪ অক্টোবর : উত্তর ২৪ পরগনা পানিহাটি গিরিবালা গঙ্গার ঘাটে তর্পণ করতে এসে গঙ্গার জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ।

তর্পণের দিন পানিহাটির ঘাটে প্রচুর মানুষের ভিড় হয় প্রতি বছরই। এবারও ভোরের আলো ফোটার আগে থেকেই মানুষ ভিড় করতে থাকেন ঘাটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্ত্রীকে নিয়ে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা শেখর মণ্ডল পানিহাটি গিরি বালা ঘাটে তর্পণ করতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গঙ্গা স্নান করতে নামেন শেখর নামে ওই ব্যক্তি। তাঁর স্ত্রীর কাছে ব্যাগ, জামাকাপড় খুলে রেখে নেমেছিলেন। স্ত্রী ঘাটেই দাঁড়িয়ে ছিলেন। স্নান করে সিঁড়ি বেয়ে উঠে আসছিলেন শেখর। আচমকাই পা পিছলে যায়। সিঁড়ি থেকে পিছলে একেবারে গঙ্গায় পড়ে যান তিনি। তখন সেখানে বাকি যাঁরা ছিলেন, তাঁরা প্রাথমিকভাবে খোঁজ করতে থাকেন। পরে গঙ্গায় ডুবুরি নামিয়ে খোঁজ চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ঘাটের সিঁড়িগুলিতে অত্যন্ত পলি পড়ে রয়েছে। সেগুলি পরিষ্কারের কোনও ব্যবস্থা করা হয়নি। পলি পড়তে পড়তে সিঁড়ি পিছল হয়ে গিয়েছে।ভেজা পায়ে উঠতে গিয়ে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বাহিনীও রয়েছে। ঘটনাস্থলে খড়দহ থানার আধিকারিকরাও পৌঁছেছেন।

You might also like!