Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Petrol by burning plastic:প্ল্যাস্টিক পুড়িয়ে পেট্রোল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে নবম শ্রেণীর এক ছাত্র

A ninth class student has made petrol by burning plastic
A ninth class student has made petrol by burning plastic

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  প্রতিভা ছড়িয়ে থাকে অনেক। সব সময় তারা সামনে আসতে পারে না। এমন কি নিজেকে প্রকাশও করতে পারে না। এক নিতান্তই দরিদ্র পরিবারের সন্তান বিকাশ কুমান। সূত্রের খবর ছোট বেলা থেকেই তার মধ্যে একটা গবেষণাধর্মী মন ছিল। এবার সে তৈরি করে ফেললো পেট্রোল। সামান্য রাজমিস্ত্রি পরিবারের সন্তান হয়েও সে স্বপ্ন দেখে বিজ্ঞানী হওয়ার। আর সেই লক্ষ্যেই গবেষণা করে চলেছে সে।

জানা গিয়েছে, বক্সারের রাজপুর ব্লক এলাকার নাগপুর গ্রামের বাসিন্দা বিকাশ কুমার ইতিমধ্যেই ঘটিয়ে ফেলেছে এক আশ্চর্য ঘটনা। মাত্র ১৫ বছর বয়সেই নবম শ্রেণীর ওই ছাত্র বর্জ্য প্লাস্টিক থেকে তৈরি করে ফেলেছে পেট্রোল। এমন ঘটনায় চমকে গিয়েছেন অনেকেই।

দুই ভাই ও এক বোনের মধ্যে ছোট বিকাশ। স্থানীয় সরকারি স্কুলেই পড়াশোনা করে সে। এর আগেও বেশ কিছু উদ্ভাবনী কাজ করেছে সে। এর আগে গুগল কন্ট্রোল মেশিন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। সেই মেশিনে মাধ্যমে ঘরের পাখা, আলো, টিভি ইত্যাদি যে কোনও জায়গা থেকে চালু ও বন্ধ করা যাবে। এবার আবার নতুন আবিষ্কার। বিকাশ জানায়, অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই পেট্রোল নিয়ে ভাবনা চিন্তা শুরু করে সে। একটি বইয়ে বলা ছিল কীভাবে কয়লা থেকে বিটুমিন তৈরি হয়। এরপর তার মাথায় এই ধারণা আসে। সেই থেকেই শুরু হয় গবেষণার কাজ। বাড়িতে পড়ে থাকা প্লাস্টিক দিয়ে পেট্রোল তৈরির চেষ্টা শুরু করে সে। বিকাশ জানায়, সে পড়েছিলেন প্লাস্টিক শুধুমাত্র পেট্রোলিয়াম থেকেই তৈরি হয়। সে জেনেছিল পেট্রোলিয়াম শোধনের পর ডিজেল, পেট্রোল, কেরোসিন আহরণের করে নিলে অবশিষ্টাংশকে রাসায়নিকভাবে ব্লিচ করে তৈরি হয় প্লাস্টিক। সেখান থেকেই তার মাথায় আইডিয়াটা আসে।

সেই আইডিয়া থেকেই সে ভাবনা শুরু করে। অবশেষে  সে সমস্ত প্লাস্টিক বর্জ্য টিনে রেখে উত্তপ্ত করে গলিয়ে তরলে পরিণত করে। পাইপের মাধ্যমে প্লাস্টিকের তৈরি বোতলে পেট্রোলিয়াম সংগ্রহ করা হয়। দেখা যায়, দেশলাই জ্বালালেই তা পেট্রোলের মতো জ্বলতে শুরু করে। বিকাশ জানায়, এই পদ্ধতি ব্যবহার করতে তার খরচ হয়েছে প্রায় ১৫০০ টাকা। প্রাথমিক ভাবে দু’বার ব্যর্থও হয়েছে সে। তবে বিকাশ জানিয়েছে, এক কেজি প্লাস্টিক থেকে প্রায় ১০০ মিলিলিটার পেট্রোল তৈরি করা যায়। এখন দেখার ওর ওই আবিষ্কার কোনো নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের সূচনা করে কিনা!


You might also like!