West Bengal

2 years ago

Mahua Moitra: মহুয়া মৈত্রর গাড়ির ধাক্কায় আহত শিশু! শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলেন সাংসদ

The child who was injured by the car of Mahua Maitra
The child who was injured by the car of Mahua Maitra

 

৩ জুন ২০২৩, করিমপুর, নদিয়াঃ পঞ্চায়েত নির্বাচনের কাজে নিত্যই এদিক ওদিকে ছুটে চলেছেন তৃণমূল কংগ্রেস দলের অন্যতম চূড়ান্ত সাংসদ মহুয়া মৈত্র। রবিবার ও একটি কাজে বের হন সাংসদ, আর সেই সময়ই তাঁর গাড়ির ধাক্কায় আহত হন এক শিশু। সাংসদ তড়িঘড়ি শিশুটিকে নিয়ে হাসপাতালে যান। 

রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরের কাঁঠালিয়া এলাকায়। শিশুটির মুখে চোট লেগেছে বলে জানা গিয়েছে।  শিশুটিকে নিজের গাড়িতে তুলে নিয়েই করিমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যান মহুয়া মৈত্র। তবে সেখানে অবস্থার অবনতি হয় শিশুটির। এরপর শিশুটিকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। এদিন দীর্ঘক্ষণ শিশুটির সঙ্গে ছিলেন সংসদ। বর্তমানে চিকিৎসা চলছে শিশুটির। তবে সাংসদ যে ভূমিকা পালন করেছেন তাতে খুশি শিশুটির পরিবারে সদস্যরা।

You might also like!