Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Jalpaiguri: জলপাইগুড়ির একটি রিসর্ট থেকে ধরা পড়লো একটি ১৪ ফুটের অজগর

A 14 feet python was caught from a resort in Jalpaiguri (Symbolic Picture)
A 14 feet python was caught from a resort in Jalpaiguri (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে বিনয় প্রাণীদের প্রজনন ঋতু। ফলে পর্যটকদের ৩ মাসের জন্য প্রবেশ নিষেধ। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার জঙ্গল লাগোয়া পর্যটক শূন্য একটি বেসরকারি রিসর্টের পাশে স্থানীয়দের চোখে পরে অজগর। খবর দেওয়া হয় রিসর্ট সংলগ্ন বন বিভাগের ধুপঝোরা বিট অফিসে। বনকর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। অজগরটি লম্বায় প্রায় ১৪ ফুট বলে জানা গিয়েছে। সাপটি শারীরিক ভাবে সুস্থ থাকায় গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। রিসর্ট এর কর্মী প্রদ্যুৎ কর্মকার তিনি বলেন এখন রিসর্ট পুরোটাই ফাঁকা কারণ বর্ষাকালের রিসর্ট তিন মাসের জন্য বন্ধ থাকে। রিসর্ট এর মধ্যে ঢুকছিল অজগর সাপটি। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমীকে এসে সাপটিকে উদ্ধার করে।

সাপটি আকারে এতোটা বড় ছিল যে ৫ জনকে ধরতে হয় নিয়ন্ত্রণের জন্য। তবে কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি। জানা গিয়েছে, বর্ষার এই সময়ে সাধারণত এই এলাকায়  সাপের  দেখা বেড়ে যায়। কিন্তু তাই বলে এত বড় আকারের অজগর মিলবে তা আন্দাজও করতে পারেনি কেউ। 

You might also like!