Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ মৃত্যু, ‘এমার্জেন্সি গেট বন্ধ ছিল’ আবাসিকদের বয়ানে চাঞ্চল্য

7 Dead in Tarapith Hotel Fire
7 Dead in Tarapith Hotel Fire

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাতের গভীর ঘুমে তখন আচ্ছন্ন হোটেলের আবাসিকরা। আচমকাই আগুনের আতঙ্কে ঘুম ভাঙে তাঁদের। ঘর থেকে বেরিয়ে পরিস্থিতি দেখে কার্যত মৃত্যুভয় তাড়া করে। প্রাণ বাঁচাতে অনেকেই ছুটে যান এমার্জেন্সি গেটের দিকে। কিন্তু সেখানে গিয়ে মেলে আরও বড় বিপত্তি। অভিযোগ, এত বড় অগ্নিকাণ্ডের সময়ও আপদকালীন দরজা বন্ধ ছিল। ফলে বাধ্য হয়ে রিসেপশন দিয়ে বাইরে বেরনোর চেষ্টা করেন আবাসিকদের একাংশ। এরই মধ্যে আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের। আহতও হয়েছেন বেশ কয়েকজন। আবাসিকদের বয়ানে সামনে আসা এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। যদিও আবাসিকদের অভিযোগের সঙ্গে একমত নয় হোটেল কর্তৃপক্ষ। তাদের তরফে ভিন্ন দাবি করা হয়েছে।

‘বিদেশিনী’ নামে ওই হোটেলটি তারাপীঠ থানার কাছে অবস্থিত। শ্রাবণের শেষ সোমবার বলে হোটেলে পর্যটকের সংখ্যা ছিল যথেষ্ট। আবাসিকদের দাবি, এত বড় অগ্নিকাণ্ড ঘটলেও ফায়ার অ্যালার্ম বাজতে শোনা যায়নি। তার উপর আবার ফাইবারের ফলস সিলিং থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিমেষে যেন জতুগৃহের রূপ নেয় হোটেলটি। ধোঁয়া, আতঙ্ক সব মিলিয়ে আবাসিকরা আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে কেউ কেউ বারান্দার পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। তাতে জখমও হন বেশ কয়েকজন।

মালিকের ছেলে কল্যাণ পাল হোটেলটির দেখভালের দায়িত্বে। তাঁর দাবি, ভোর সাড়ে চারটে নাগাদ এসির এমসিবিতে শর্ট সার্কিট হয়। পুড়ে গিয়ে আগুন জ্বলতে শুরু করে। নিরাপত্তারক্ষীরা দেখতে পান। সকলকে সতর্ক করেন। প্রাথমিকভাবে হোটেলে থাকা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তড়িঘড়ি পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। কল্যাণের দাবি, এমার্জেন্সি গেট বন্ধ ছিল না। তিনি জানান, হোটেলের পিছন দিকে এমার্জেন্সি এক্সিট এবং সিঁড়ি ছিল, তা নাকি বহু পর্যটক জানতেনই না। সে কারণে রিসেপশনের সামনে থাকা দরজা দিয়ে বেরতে যান অনেকে। তার ফলে আগুনে ঝলসে যান সাতজন। তবে কিছুক্ষণের মধ্যে প্রত্যেক আবাসিককে হোটেল থেকে বের করে নেওয়া হয়। হোটেল মালিকের ছেলেকে আটক করা হয়েছে। অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

You might also like!