Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Joynagar:জয়নগরের পুকুরে মিলল ৪টি ব্যালট বাক্স, উদ্ধার ভোট সংক্রান্ত পেপারও

4 ballot boxes, rescue vote papers also found in Joynagar pond
4 ballot boxes, rescue vote papers also found in Joynagar pond

 

জয়নগর, ৬ আগস্ট : উত্তর দিনাজপুরের ডালখোলা, নদিয়ার নাকাশিপাড়ার পর এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। পঞ্চায়েত ভোটের মাসখানেক পরেও চলছে ব্যালট উদ্ধারের ঘটনা। রবিবার জয়নগরের বকুলতলায় একটি পুকুর থেকে উদ্ধার হল ৪টি ব্যালট বাক্স ও গোছা গোছা ব্যালট পেপার। ভোটের দিন ময়দা গ্রাম পঞ্চায়েতের ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথ ভাঙচুর করা হয়। লুঠ হয় ব্যালট বাক্স ও ব্যালট পেপার। ১০ জুলাই পুনর্নির্বাচন হয় ওই বুথে। গন্ডগোলের জন্য তৃণমূল ও বিরোধীরা একে অপরকে দোষারোপ করে। এরপর রবিবার সকালে ময়দা গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে একটি পুকুরে জাল ফেলতেই উঠে আসে ৪টি ব্যালট বাক্স ও দু’বাণ্ডিল ব্যালট পেপার। ব্যালট বাক্স ও ব্যালট পেপার উদ্ধার করে থানায় নিয়ে যায় বকুলতলা থানার পুলিশ।

You might also like!