
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বন্য মাশরুম দু'প্রকারের - স্বাভাবিক ও বিষাক্ত। এই বিষাক্ত মাশরুম স্থানীয় মানুষেরা দেখেই চিনতে পারে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে গোলাঘাটের ওই মানুষেরা তা চিনতে পারে নি। ফলে মৃত্যু ঘটলো একই পরিবারের ৩ জনের। পুলিশ এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মৃতরা সবাই একই পরিবারের সদস্য। এই মৃত্যুর ঘটনা ঘটেছে অসমের গোলাঘাট জেলায়। এদিন তিনি জানান, শনিবার রাতে মারা গিয়েছে হেমন্ত বর্মণ (২)। তার আগেই মারা গিয়েছে তার বাবা এবং মা। হেমন্তের মা তিরালি বর্মণ (২৩) গত বৃহস্পতিবার মারা গিয়েছেন। আর, তার বাবা প্রফুল্ল বর্মণ মারা গিয়েছেন শুক্রবার। হেমন্ত এবং তার বাবা মা চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তিনজনের।
চিকিৎসকেরা জানান,ওই অঞ্চলের জঙ্গলে অনের বিষাক্ত মাশরুম হয়।- যা প্রাণঘাতী। তিনি এটাও বলেন,বন্য প্রাণীরাও ওই মাশরুম খায় না।
মেরাপানি কমিউনিটি হেল্থ সেন্টারের ডেপুটি সুপার, চিকিৎসক চন্দ্র শ্যাম জানান, ওই এলাকার পাঁচটি পরিবারের সদস্যরা সেই বিষাক্ত মাশরুম খেয়েছিলেন। ওই মাশরুম খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ১৩ জন। তাদের মধ্যে কয়েকজন নাবালক আছে। তাদের নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। হেমন্ত এবং তার বাবা মায়ের অবস্থা খুবই আশঙ্কা জনক থাকায় পাঠানো হয় যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাদের। বাকিদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেও জানান তিনি। তিনি জানান আরো দ্রুত পেট ওয়াশ করতে পারলে ভালো হতো। কিন্তু ওদের আনতেই দেরি হয়ে গেছে। এই মর্মান্তিক খবরে সকলেই গভীরভাবে মর্মাহত।
