Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

WB Govt Holiday List: '২৪-এ দ্বিতীয়া থেকেই পুজোর ছুটি শুরু, টানা ১৬ দিন

WB Govt Holiday List
WB Govt Holiday List

 

কলকাতা : ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। সরকারি কর্মীদের এবারের দুর্গাপুজোর ছুটির তালিকা শুনলে প্রাইভেট সেক্টরের কর্মীদের হিংসা হতে বাধ্য। ৭ তারিখ থেকে ছুটি শুরু হচ্ছে। ১৮ অক্টোবর পর্যন্ত টানা ছুটি। ষষ্ঠী থেকে খাতায় কলমে ছুটি হলেও দ্বিতীয়া থেকেই কার্যত ছুটি পড়ে যাচ্ছে। কারণ দ্বিতীয়া ও তৃতীয়া যথাক্রমে শনিবার ও রবিবার। ৭ অক্টোবর সোমবার চতুর্থী। ১২ অক্টোবর দশমী শনিবার। ১৩ তারিখ এমনিই রবিবার। ১৪ ও ১৫ অক্টোবর ছুটি। ১৬ তারিখ থেকে আবার তিনদিন অর্থাৎ ১৮ তারিখ পর্যন্ত লক্ষ্মীপুজোর ছুটি। ১৮ তারিখ শুক্রবার। এরপর আবার শনিবার রবিবার ছুটি। অর্থাৎ টানা ১৬ দিন ছুটি।

১৩ ও ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর ছুটি। ২৫ ও ২৬ মার্চ দোলের ছুটি। এছাড়া ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে কালীপুজোর ছুটি। ১ তারিখ শুক্রবার। শনি ও রবিবার ছুটি। এরপর সোমবার ৪ তারিখও ছুটি। ৭ নভেম্বর আবার ছটপুজোর ছুটি।


You might also like!