West Bengal

2 years ago

Pushed behind the trawler at Bannerhat:বানারহাটে ট্রলারের পেছনে ধাক্কা শ্রমিকবোঝাই পিকআপ ভ্যানে, আহত ২২

22 injured in laborer-laden pickup van rammed into rear of trawler at Bannerhat
22 injured in laborer-laden pickup van rammed into rear of trawler at Bannerhat

 

বানারহাট, ২৬ জুলাই  : বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগান সংলগ্ন ১৭ নম্বর জাতীয় সড়কে চলন্ত ট্রলারের পেছনে ধাক্কা শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানের। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২২ জন শ্রমিক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ।

এদিনের দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের জলপাইগুড়ি ও মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকজন শ্রমিক বানারহাট স্বাস্থকেন্দ্রে চিকিৎসাধীন। আহত শ্রমিকরা যথাক্রমে হৃদয়পুর, তোতাপাড়া, গ্যান্দ্রাপাড়া চা বগানের বাসিন্দা। এদিন সকালে চ্যাংমারি বাগানে চা পাতা তোলার কাজে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!