West Bengal

2 years ago

Sundarban :সুন্দরবনে ১২ ফুটের পাইথন উদ্ধার, জড়িয়ে পড়েছিল মৎস্যজীবীদের জালে

12-foot python rescued in Sundarbans, caught in fishermen's nets
12-foot python rescued in Sundarbans, caught in fishermen's nets

 

পাথরপ্রতিমা, ২১ সেপ্টেম্বর : সুন্দরবন থেকে ১২ ফুটের একটি বিশাল পাইথন উদ্ধার করল বন দফতর। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকা থেকে উদ্ধার হয় পাইথনটি। মৎস্যজীবীদের পাতা জালে পাইথনটি জড়িয়ে পড়েছিল। পরে মৎস্যজীবীরা জালের মধ্যে জড়িয়ে থাকা পাইথনটিকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসে। সুন্দরবন এলাকায় আগে সেভাবে পাইথনের দেখা মেলেনি। আচমকা মৎস্যজীবীদের জালে পাইথন ধরা পড়ায় উদ্বিগ্ন বন দফতরের আধিকারিকেরা।

খবর পেয়ে বন দফতরের রামগঙ্গা রেঞ্জ অফিস থেকে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিশাল আকৃতির পাইথনটিকে উদ্ধার করেন। আপাতত জেলা বন দফতরের ধনচি বিট অফিসে পাইথনটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে শারীরিক পরীক্ষা চালানো হবে। বন দফতর জানিয়েছে, এটি একটি বার্মা পাইথন। সুন্দরবনে এই ধরনের পাইথন উদ্ধারের ঘটনা প্রথম। বন দফতরের অনুমান, বাংলাদেশ থেকে সুন্দরবনে চলে এসেছে পাইথনটি।


You might also like!