Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Assam:ধুবড়ির সত্ৰশালে ১১ হাজার ভল্টের বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে অগ্নিদগ্ধ দুটি বসতঘর, হত গবাদি পশু, নষ্ট টিভি, ইনভাৰ্টার

Electrician electrocuted while working on 11,000 volt wires
Electrician electrocuted while working on 11,000 volt wires

 

ধুবড়ি , ৭ সেপ্টেম্বর  : ধুবড়ির সত্ৰশালে ১১ হাজার ভল্টের বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ায় আগুনে পুড়ে গেছে দুটি পরিবারের বসতঘর। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কয়েকটি গবাদি পশু, নষ্ট হয়ে গেছে অর্ধ শতাধিক গৃহস্থের টিভি, ইনভাৰ্টার ইত্যাদি বিদ্যুৎ-চালিত সামগ্রী। ঘটনা ধুবড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সত্রশালে আজ বৃহস্পতিবার ভোররাতে সংঘটিত হয়েছে।

জানা গেছে, আজ ভোররাতে আচমকা সত্রশালের পাওয়ারছড়া গ্রামে সংস্থাপিত একটি ট্র্যান্সফৰ্মারে আগুন ধরে। সঙ্গে সঙ্গে ১১ হাজার ভল্টের বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে দুটি পরিবার মতিয়র রহমান এবং সহিদুর রহমানের বসতঘরের ওপর। এতে ওই দুটি ঘরকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে। আগুন দুটি গরু পুড়ে মারা গেছে। এছাড়া ঘরে মজুত কাপড়-চোপর, কিছু আসবাবপত্রও আগুনে ছাই হয়েছে। তবে সংশ্লিষ্ট বাড়ির সদস্য এবং গ্রামের মানুষজনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে এ ঘটনায় গ্রামের অৰ্ধশতাধিক পরিবারের বাড়িতে মজুত টিভি, ইনভার্টার, বাল্ব, সিলিং ফ্যান ইত্যাদি বিদ্যুৎ-চালিত সামগ্রী জ্বলে নষ্ট হয়ে গেছে। এজন্য আগমনি বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, বহু বিলম্বে কর্তৃপক্ষ গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় এত পরিবারের সম্পত্তি জ্বলে নষ্ট হয়েছে।

You might also like!