Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

Dr. Manik Saha: রেগায় শ্রমদিবস সৃষ্টিতে ত্রিপুরা দেশে সপ্তম : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা  : ২০২৪-২৫ অর্থ বছরে রাজ্যে গড়ে ৫৯ দিন কাজ হয়েছে যেখানে জাতীয় গড় শ্রমদিবস মাত্র ৪৯ দিন। দেশের মধ্যে গড় শ্রমদিবসের দিক দিয়ে রাজ্যের স্থান বর্তমানে সপ্তম।ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এই তথ্য দিয়েছেন।

বিধানসভায় বিধায়ক দীপঙ্কর সেন কর্তৃক আনিত বেসরকারি প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, ২০২৪-২৫ অর্থবছরে এমজিএন রেগায় রাজ্যের জন্য প্রায় ১২০০ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের ১১২২.৬২ কোটি এবং রাজ্য থেকে ৭৭.৪৮ কোটি টাকা প্রদান করা হয়েছে। এবছর এখন পর্যন্ত ৭৬০ কোটি টাকা মজুরি বাবদ প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এমজিএন রেগা একটি চাহিদা ভিত্তিক প্রকল্প। চাহিদা অনুযায়ী প্রতি জব কার্ড (গ্রামীণ পরিবার) ১০০ দিন পর্যন্ত কাজ পেতে পারেন। পাট্টাপ্রাপকরা ১৫০ দিন পর্যন্ত কাজ পেতে পারেন। বর্তমানে রাজ্যে শ্রমদিবস পিছু সর্বোচ্চ ২৪২ টাকা মজুরি প্রদান করা হয়।

You might also like!