Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

Finance Minister Pranjit Singh Roy: রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে : অর্থমন্ত্রী

Finance Minister Pranjit Singh Roy
Finance Minister Pranjit Singh Roy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে। ওয়ানগালা উৎসবের মাধ্যমে গারো সম্প্রদায়ের মানুষেরা তাদের কুল দেবতার পূজা করেন। উদয়পুর নাতিন টিলায় রাজ্যভিত্তিক ওয়ানগালা উৎসবের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন।

অর্থমন্ত্রী আরও জানান, উৎসব মানে মিলন মেলা। ওয়ানগালা উৎসব গারো সম্প্রদায়ের প্রধান উৎসব। এই উৎসবের মধ্যদিয়ে জাতি জনজাতি অংশের মানুষের মিলন ঘটে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার জনজাতি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করছে।

উদয়পুর মহকুমা প্রশাসন, ত্রিপুরা গারো ইউনিয়ন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পীরানী দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা অজয় দে প্রমুখ।

You might also like!