Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Tripura

2 years ago

Tripura:দক্ষিণ ত্রিপুরা জেলাশাসকের কাছে বিভিন্ন দাবিতে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন

Trinamool Congress gave deputation to South Tripura District Collector
Trinamool Congress gave deputation to South Tripura District Collector

 

বিলোনিয়া (ত্রিপুরা), ৫ অক্টোবর  : দক্ষিণ ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস। বিলোনিয়া শহর এলাকার মধ্যে জেলার বিভিন্ন অফিস নির্মাণ করার দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চারজনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসকের সাথে।

তাঁরা বলেন, দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক এবং পুলিশ সুপারের অফিস মির্জাপুর থেকে স্থানান্তরিত করে কিল্লামুড়ায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, তা যেন না হয়। তাঁদের দাবি, বিলোনিয়া টাউন হল-এর সামনে সরকারি জায়গায় যেন অফিসবাড়ি নির্মাণ করা হয়। এই দাবিতে জেলাশাসকের সাথে সাক্ষাৎ করে দাবি সংবলিত এক স্মারকপত্ৰ জেলাশাসক সাজু ওয়াহিদ এ-র হাতে তুলে দেয় প্রতিনিধি দলটি। তাঁরা জানান, জেলাশাসক দাবির যৌক্তিকতা স্বীকার করে বিষয়টি নিয়ে ঊৰ্ধ্বতন কৰ্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, একের পর এক জেলার বিভিন্ন অফিস বিলোনিয়া জেলা সদরে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অন্য স্থানে। জেলা সদর বিলোনিয়া হয়েও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত সাধারণ জনগণ। এদিনের ডেপুটেশনে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের নেতা দিলীপ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা বাদল মল্লিক সহ অন্যরা।

You might also like!