Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Tripura

2 years ago

Tripura :আগরতলায় জিবি হাসপাতালে ফের চুরি, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

Theft again at GB Hospital in Agartala, police are groping in the dark
Theft again at GB Hospital in Agartala, police are groping in the dark

 

আগরতলা : আবারও চোরের থাবা রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে। চুরি সংক্রান্ত ঘটনার তদন্তে নেমেছেন এসডিপিও।

ঘটনার বিবরণে প্রকাশ, জিডিপি হাসপাতাল তথা আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের ট্রমা সেন্টারে তামার তার চুরি করে নিয়ে যায় কে বা কারা। সোমবার সকালে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের নজরে আসতেই খবর দেওয়া হয় স্থানীয় এনসিসি থানার পুলিশকে। ঘটনাস্থলে যান এসডিপিও পারমিতা পাণ্ডে।

তদন্তে নেমে তিনি জানতে পারেন, জিবি হাসপাতালের এই এলাকায় ২৪ ঘণ্টাই লোক সমাগম থাকে। তাছাড়া সংশ্লিষ্ট বিভাগের কর্মীরাও নিয়োজিত থাকেন দিনরাত। তার পরও কীভাবে কপারের তার চুরি হল তা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মেশিন রুমের ছাদের উপর দিক থেকে রাতে কোনও এক সময় ৪-৫ মিটার কপারের তার নিয়ে গেছে চোরের দল। মেশিন রুমের ছাদের উচ্চতা যথেষ্ট এবং দিনরাত ২৪ ঘণ্টা যেহেতু এই রুমে জনসমাগমের পাশাপাশি নিয়োজিত কর্মীরাও উপস্থিত থাকেন, তাই সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে কি-না সে বিষয়টি ভাবিয়ে তুলেছে পুলিশকে।

পুলিশের ধারণা, হাসপাতালের ভিতরের কেউ এই চুরি কাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। সঠিক তদন্তে পুরো ঘটনা বেরিয়ে আসবে এবং রহস্য উন্মোচনে শীঘ্রই পুলিশ সফল হবে বলে জানিয়েছেন এসডিপিও পারমিতা পাণ্ডে।

You might also like!