Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Tripura

2 years ago

Tripura:১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে কুমারঘাটে হবে 'নমো বিকাশ উৎসব'

Narendra Modi
Narendra Modi

 

আগরতলা  : আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩ তম জন্মদিন উপলক্ষে কুমারঘাট পি.ডব্লিউ.ডি ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। উপস্থিত থাকবেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

এই অনুষ্ঠানের নামাকরণ করা হয়েছে 'নমো বিকাশ উৎসব এবং ২০২৪ মোদীজি ওয়ান্স মোর'। এই অনুষ্ঠান সকাল থেকে রাত পর্যন্ত চলবে। মঙ্গলবার বিধায়ক হোস্টেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানান বিধায়ক ভগবান দাস।

তিনি জানান এই অনুষ্ঠানে মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান, নেশা মুক্ত ত্রিপুরা গড়তে কর্মসূচি, গীতা বিতরণ এবং শারীরিকভাবে দুর্বলদের তথা দিব্যাঙ্গদের হুইল চেয়ার বিতরণ করা সহ বিভিন্ন কর্মসূচি। এই বিশেষ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস।

You might also like!