Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Tripura

2 years ago

Tripura:বিভিন্ন দাবি আদায়ে অর্থমন্ত্রী সকাশে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৰ্গ

Tripura Tate Teachers Welfare Association
Tripura Tate Teachers Welfare Association

 

আগরতলা  : বিভিন্ন দাবি আদায়ের ভিত্তিতে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের সঙ্গে দেখা করেন। মূলত তাঁদের অর্থনৈতিক দাবিগুলি নিয়ে সরব হয়েছেন তাঁরা। এর মধ্যে প্রধান দাবি, পাঁচ বছর স্থির বেতনে চাকরির পদ্ধতি তাঁরা মেনে নিতে পারছেন না।

সংগঠনের এক প্রতিনিধি দল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের সঙ্গে দেখা করে বলেন, সমস্ত স্তরের গ্রুপ- সি ও গ্রুপ-ডি কর্মচারীর জন্য স্বাস্থ্য বিমা দ্রুত চালু করা। বিদ্যালয়গুলিতে প্রধানশিক্ষক নিয়োগ যাতে টিপিএসসির মাধ্যমে করা হয়। ১৬-তম অর্থ কমিশন বসার আগেই শিক্ষকদের মধ্যে স্কেলের পার্থক্য গুছিয়ে আনা এবং গ্রেড পে দেওয়া হয়।

সংগঠনের সম্পাদক জানান, অর্থমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। মন্ত্রী তাঁদের জানিয়েছেন, ৫ বছরের স্থির বেতনের পদ্ধতি ওঠানোর ক্ষেত্রে গঠিত কমিটির রিপোর্ট আসা শুরু হয়েছে ইতিমধ্যে। এর ওপর সরকার বিষয়টি নিয়ে বিবেচনা করে দেখবে।উল্লেখ্য, ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলে ছিলেন সভাপতি রাজেশ দত্ত, সাংগঠনিক সম্পাদক সুরজিত দেবনাথ, সাধারণ সম্পাদক অজয় পাল সহ অন্যরা।

You might also like!