Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

MP Rajeev Bhattacharya: নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে : সাংসদ রাজীব ভট্টাচার্য

MP Rajeev Bhattacharya
MP Rajeev Bhattacharya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রতিনিয়ত যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। বুধবার আগরতলায় প্রান্তিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

রাজধানীর প্রান্তিক ক্লাবের পাঁচ দিন ব্যাপী প্রান্তিক উৎসবের সুচনা হয়েছে। এদিন প্রভাত ফেরীর মাধ্যমে ওই উৎসবের সূচনা হয়েছে।  ক্লাব প্রাঙ্গণে উদ্বোধন হল প্রান্তিক উৎসবের। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী। তাছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান চিকিৎসক প্রদীপ ভৌমিক, ক্লাব সভাপতি দিলীপ কুমার নাথ, ক্লাব সম্পাদক দিব্যেন্দু দত্ত এবং প্রান্তিক নামকরণের প্রতিষ্ঠাতা হরিহর সাহা।

সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বন্যায় দুঃস্থদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে প্রান্তিক ক্লাব। সবসময় প্রান্তিক ক্লাবের পক্ষ থেকে সামাজিক কাজ করা হয়। প্রান্তিক উৎসবের উদ্বোধন করে নেশা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য। তিনি নেশার বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।


You might also like!