Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

Dr. Manik Saha: স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসকদের আরও আন্তরিক হতে হবে : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রোগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসকদের আরও আন্তরিক হতে হবে। চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোন ধরণের গাফিলতি সরকার বরদাস্ত করবে না।  আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের দসম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বর্তমান অবস্থা উল্লেখ করে বলেন, রাজ্য সরকার চিকিৎসা পরিষেবার সুযোগ সম্প্রসারিত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে তা রূপায়ণ করছে। এক্ষেত্রে রাজ্যের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা সমাজের প্রান্তিক ব্যক্তির নিকট স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে দায়বদ্ধভাবে কাজ করছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব কিরণ গিত্যে, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ প্রদীপ দেববর্মা, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ কনক চৌধুরী, আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃঅনুপ কুমার সাহা, স্বাস্থ্য শিক্ষার অধিকর্তা প্রফেসর (ডাঃ) হরপ্রসাদ শর্মা প্রমুখ।

You might also like!