Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Travel

3 years ago

Darjeeling: এবার গরম ছুটি কাটান দার্জিলিংয়ের 'বারমাংওয়া অরেঞ্জ ভিলা' বাগানে

Darjeeling
Darjeeling

 

    দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভ্রমণ পিপাসুদের এখন মন কেড়ে নিচ্ছে এই নতুন বেড়ানোর জায়গা 'বারমাংওয়া অরেঞ্জ ভিলা'।পেশক চা বাগান থেকে ৮ কিমি দূরে এবং দার্জিলিং থেকে মাত্র ৩৬ কিমি দূরে অবস্থিত এই অরেঞ্জ ভিলা। এই মরশুমে একবার ঘুরে আসতেই পারেন বারমাংওয়ায়।

কমলালেবু বলতেই যে নাম সবার আগে মাথায় আসে তা হল দার্জিলিংয়ের কমলালেবু। আর এই কমলা লেবু হল বারমাংওয়ার প্রধান আকর্ষণ। বারমাংওয়ার পাহাড়ের ঢালের কমলা বাগানগুলি এই জায়গাটিকে সুন্দর নজরকাড়া করে তোলে। বারমাংওয়া প্রায় ৪৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। যদিও বারমাংওয়া একটি পাহাড়ি এলাকা তবে এখানকার আবহাওয়া শীতল এবং মনোরম, তীব্র ঠান্ডা এখানে প্রভাব ফেলে না। কমলার বাগান থেকে শুরু করে অনেক মূল্যবান জৈব ঔষধি গাছের চাষ করা হয় বারমাংওয়াতে।

  এটি আসলে ওই অঞ্চলের একটি গ্রাম বলা চলে। সেই গ্রামকে কেন্দ্র করেই অজস্র কমলার বাগানেই মধ্যে ওই 'বারমাংওয়া অরেঞ্জ ভিলা' অন্যতম। আপনি দিব্যি কমলালেবুর বনে পরিবার নিয়ে ঘুরে বেড়ান। কোনো লেবু পছন্দ হলে ওদের বললে ওরা গাছ থেকে পেরেও দেবে।  প্রায় চার বিঘা জমি জুড়ে রয়েছে এই কমলার বাগান। পর্যটকরা দূর দুরান্ত থেকে এসে এই কমলা বাগান ঘুরে যাচ্ছেন। এই অরেঞ্জ ভিলা আসলে হোমস্টে। আসলে এটি থাকার জায়গা কিন্তু বাড়ির পেছনেই এই কমলা বাগানটি হয়ে উঠেছে বরামাংওয়ার মূল আকর্ষণ। এছাড়াও এখানে ছোট ছোট ট্র্যাক রুট রয়েছে। যেগুলি বরামাংওয়াথেকে উঠে কমলা বাগানের মধ্য দিয়ে যায় যা উপভোগ করার মতো।

  যাওয়া - নিউ জলপাইগুড়ি থেকে সেবক এবং তিস্তা বাজার হয়ে বরামাংওয়া যাওয়া যায় যা প্রায় 45 কিলোমিটার। গাড়িতে যেতে ঘণ্টা২ সময় লাগে। এনজেপি স্টেশন থেকে গাড়ি বুকিং পাওয়া যায় যা আপনাকে বরামাংওয়াএ নিয়ে যাবে অথবা আপনার যাত্রার আগে আপনি সংশ্লিষ্ট হোটেল থেকে গাড়ি বুক করতে পারেন তারা পিক আপের জন্য গাড়ি পাঠাবে। এছাড়া প্রথমে দার্জিলিং ঘুরতে এসে সেখান থেকেও গাড়ির হিসাব করে জায়গাটি ঘুরে দেখে যেতে পারেন।

 থাকা - আসলে 'অরেঞ্জ বিলা' যেহেতু একটু থাকার জায়গা সুতরাং এখানে এসে আগে থেকে বুক করে রাখলে ভালো।কিংবা সরাসরি গিয়েও আপনি বুক করতে পারেন।বরামাংওয়া অরেঞ্জ ভিলা (ডাবল বেডড রুম) এ স্ট্যান্ডার্ড চেক-ইন এবং চেক-আউট সময় যথাক্রমে 12 PM এবং 1 PM।

You might also like!