Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Lungsel:পুজোতে চলে আসুন অফবিট পাহাড়ি ভ্রাম 'লুংসেল' - এখানে নিঃশব্দ খেলা করে প্রকৃতির সঙ্গে

Lungsel
Lungsel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর ছুটি মানেই বাঙালির ঘোরার সময়। কিন্তু কোথায় যাবেন? ইতিমধ্যে প্রধান জায়গাগুলোর ট্রেনের টিকিট শেষ। ট্রেনের টিকিট পেলেও পাবেন না পছন্দ মতো হোটেল বা হোমস্টে। এই পরিস্থিতিতে আমাদের পরামর্শ উত্তর বঙ্গের কমপ্লিট অফবিট গ্রাম 'লুংসেল।' উত্তরবঙ্গের পাহাড়ে। কাঞ্জনজঙ্ঘার কোলে অফবিট একটি ডেস্টিনেশন লুংসেল। অসাধারণ সুন্দর জায়গা লুংসেল। যাঁরা ফাঁকায় কয়েকটা দিন প্রকৃতির কোলে কাঞ্চন জঙ্ঘা দেখে কাটাতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে লুংসেল। কালিম্পংয়ের এক অফবিট ট্যুরিস্ট স্পট লুংসেল। অসাধারণ তার প্রাকৃতিক সৌন্দর্য। একেবারে অজানা এই পাহাড়ি গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়ালেই সময় কেটে যাবে। একেবারে নির্ভেজাল বাতাস। তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার আসাধারণ দৃশ্য। পর্যটকদের খুব বেশি ভিড় নেই এখানে। থাকতে হলে থাকতে হবে হোম স্টেতে। গ্রামের মানুষের সঙ্গে মিলে মিশে কাটিয়ে দিন পুজোর ছুটির কয়েকটা দিন।

    পাহাড়-ঝড়না মেঘ কী নেই এখানে। অক্টোবর মাসে এখানকার আবহাওয়া আরও মনোরম হয়ে ওঠে। রাস্তার ধারে ধারে পাহাড়ি ফুলের বাগান। তারপরে আবার অসাধারণ সব ভিউ। ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলবে এখানে। কত সব নাম না জানা পাখির দেখা পাওয়া যায় এখানে। গ্রামের পথেই অর্ধেক মন ভাল হয়ে যাবে।

  যাওয়া - লুংসেল যেতে হলে এনজেপি সবার আগে পৌঁছতে হবে। আগে থেকে হোমস্টেতে বলা থাকলে তারা গাড়ি পাঠিয়ে দেয়। আবার এনজেপি থেকে গাড়ি ভাড়া করেও যেতে পারেন। আবার এনজেপি থেকে শেয়ার গাড়িতে কালিম্পং এসে। সেখান থেকেও লুংসেলের গাড়ি পাওয়া যায়।

  থাকা - এখানে এখন অনেক সুন্দর সুন্দর হোমস্টে হয়েছে। তাই থাকার কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই অগ্রিম বুকিং করে নেবেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…