Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

1 year ago

WhatsApp Translation: মুহূর্তে যেকোনো ভাষা বুঝুন –WhatsApp-এ এসেছে নতুন অনুবাদ টুল!

WhatsApp Translation
WhatsApp Translation

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হঠাৎ হোয়াটসঅ্যাপে এল এক অজানা ভাষার মেসেজ! কিছুতেই বোঝা যাচ্ছে না, ঠিক কী বলতে চেয়েছে। আবার কখনও প্রিয় কেউ খটমট ইংরেজিতে জানালো মনের কথা—কিন্তু সেই ভাষা আপনার সহজবোধ্য নয়। ফলে বার্তার মানে বুঝে ওঠাই কঠিন হয়ে পড়ে। এতদিন পর্যন্ত একমাত্র ভরসা ছিল ট্রান্সলেটর অ্যাপ, তাও হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে গিয়ে। কিন্তু এবার আর সেই ঝামেলা নেই! কারণ, জুকারবার্গের হোয়াটসঅ্যাপেই যুক্ত হচ্ছে নতুন সুবিধা—সরাসরি চ্যাট থেকেই আপনি পেয়ে যাবেন মেসেজের অনুবাদ। 

বিষয়টা কী? নয়া এক ফিচার নিয়ে হাজির হয়েছে জুকারবার্গের হোয়াটসঅ্যাপ। জানা যাচ্ছে, এবার যে কোনও মেসেজ সরাসরি অনুবাদ করে দেবে অ্যাপই। ভাবছেন নিশ্চয়ই যে কীভাবে? যে মেসেজ ভাষার কারণে বুঝতে পারছেন না, সেটিতে লং প্রেস করতে হবে। তাহলেই পাবেন ‘Translate’ অপশন। তাতে ক্লিক করলেই পাবেন একাধিক ভাষার অপশন। যে ভাষায় চান সেটাতে ক্লিক করলেই হয়ে অনুবাদ। ব্যস, ঝামেলা শেষ!

প্রসঙ্গত, আট থেকে আশি বর্তমানে সকলেই সোশাল মিডিয়ায় সরগর। দিনভর স্মার্টফোনেই বুঁদ সকলে। কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সবেতেই মোটের উপর ভরসা হোয়াটসঅ্যাপ। তাই অ্যাপকে আরও আকর্ষণীয় করার লক্ষ্য প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থা। তাই প্রায়ই নতুন নতুন ফিচার উপহার পান ব্যবহারকারীরা।

You might also like!