Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

1 year ago

WhatsApp: ইন্টারনেট অন, তবু হোয়াটসঅ্যাপে আসবে না অফিসের মেসেজ! জানুন সহজ উপায়

WhatsApp Tips
WhatsApp Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজকের দিনে হোয়াটসঅ্যাপ কেবলমাত্র বন্ধু বা পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যম নয়, বরং অফিসের কাজের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দিনের পর দিন, কাজের চাপ এতটাই বেড়েছে যে, অফিস শেষ হওয়ার পরেও বাড়ি ফিরে হোয়াটসঅ্যাপ মেসেজের নোটিফিকেশন থেকে নিস্তার নেই। ‘মি টাইম’ বলে যেন আর কিছুই থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারনেট চালু থাকলে হোয়াটসঅ্যাপে একের পর এক মেসেজ এসে পড়ে। আর মেসেজ নজরে পড়লে তা উপেক্ষা করাও কঠিন হয়ে যায়। ফলে অনিচ্ছা সত্ত্বেও অফিসের কাজের মধ্যে আবার জড়িয়ে পড়তে হয়। তবে জানলে অবাক হবেন, এমন একটি  সহজ পদ্ধতি রয়েছে, যাতে ইন্টারনেট অন থাকলেও হোয়াটসঅ্যাপে কোনও মেসেজই ঢুকবে না! হ্যাঁ, ঠিকই পড়ছেন। কিছু সেটিংস পরিবর্তন করলেই আপনি এই বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারেন। 

∆ কীভাবে করবেন এই সেটিংস? জেনে নিন সহজ পদ্ধতি —

অ্যান্ড্রয়েড ফোনের জন্য: 

১. প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।

২. উপরের তিনটে ডটে ক্লিক করুন।

৩. চলে যান ‘Data and Storage’ অপশনে।

৪. বেছে নিন ‘Proxy’ অপশন।

৫. অন করুন ‘Set Up Proxy’ অপশন।

৬. সেখানে গিয়ে লিখুন 1.1.1.1

৭. এবার ‘Ok’ ক্লিক করুন।

iPhone-এর জন্য: 

১. Settings > Mobile Data-এ যান।

২. স্ক্রল করে হোয়াটসঅ্যাপ খুঁজে বের করুন।

৩.হোয়াটসঅ্যাপ-এর ডেটা টগলটি বন্ধ করে দিন।

উপরিউক্ত সহজ ট্রিকস গুলির মাধ্যমে আপনি ইন্টারনেট চালু রেখেও হোয়াটসঅ্যাপে মেসেজ আসা বন্ধ রাখতে পারবেন। ফলে, আপনার প্রয়োজনীয় অ্যাপ বা ব্রাউজার ব্যবহার করতে পারবেন, আবার হোয়াটসঅ্যাপের বিরক্তিও এড়ানো যাবে। তবে মনে রাখবেন, এই ফিচারটি চালু থাকলে আপনি নিজেও কাউকে মেসেজ  পাঠাতে পারবেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাই আবার মেসেজ চালু করতে চাইলে উপরের সেটিংসগুলি আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। 

কাজের ব্যস্ততার মাঝে ‘মি টাইম’ খুঁজে পাওয়া এখন সত্যিই কঠিন হয়ে উঠেছে। তাই নিজের মানসিক শান্তি ও ব্যক্তিগত সময় রক্ষা করতে, এই ছোট্ট ট্রিকটি আপনার কাজে লাগতেই পারে। সময় বুঝে হোয়াটসঅ্যাপকে একটু ‘ব্রেক’ দেওয়া যেতেই পারে!

You might also like!