Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

1 year ago

সাশ্রয়ী মূল্যে ইলেকট্রিক স্কুটার Bajaj Chetak, কি কি ফিচার থাকবে

Bajaj Chetak
Bajaj Chetak

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভারতের বৈদ্যুতিক দুই চাকার বাজারে উল্লেখযোগ্যভাবে প্রভাব বিস্তার করেছে বাজাজ অটো। এবার কোম্পানিটি তাদের ইলেকট্রিক স্কুটার বাজাজ চেতকের আরও সাশ্রয়ী মূল্যের সংস্করণ তৈরি করছে বলে জানা গিয়েছে । এই নতুন মডেলের দাম বর্তমান বাজাজ চেতকের অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় কম হতে পারে। ভারতে এই মডেলটির পরীক্ষা শুরু করেছে, সেই ছবিও প্রকাশ্যে এসেছে ৷

বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারটির ডিজাইন এবং বৈশিষ্ট্যের কারণে ভারতে অত্যন্ত জনপ্রিয়। নতুন ভ্যারিয়েন্টেটি সাধারণ নাগরিকদের কথা ভেবে লঞ্চ করা হবে ৷ এটি ব্য়বহারকারীর খরচ অনেকটাই কমাবে বলে মনে করা হচ্ছে । এর দাম 80 হাজার টাকা থেকে শুরু হবে ৷ যদিও এর ডিজাইন এবং স্টাইলি বর্তমান মডেলের মতোই হবে ৷ তবে এর রেঞ্জ, পাওয়ার এবং স্পেসিফিকেশনে বেশ কিছ পার্থক্য থাকতে পারে ।বাজাজের 35 সিরিজ চেতক স্কুটারে যেসব বড় পরিবর্তন আনা হয়েছিল, তার সঙ্গে মিল‌ রেখে এই নতুন ভ্যারিয়েন্টেও কিছু গুরুত্বপূর্ণ ফিচার দেখা যেতে পারে। বিশেষ করে, কম দামি বাজাজ চেতক স্কুটারটির ফ্রেম হতে পারে একেবারে নতুন, আর ব্যাটারির অবস্থান চলে আসতে পারে ফুটবোর্ডের নিচে। এর ফলে সিটের নিচে মিলতে পারে প্রায় ৩৫ লিটারের স্টোরেজ স্পেস।

এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে, ঠিক কত দাম রাখা হবে নতুন বাজাজ চেতকের। সেক্ষেত্রে দাম কমাতে গিয়ে বাজাজ যদি কিছু ফিচার বাদ দেয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। শোনা যাচ্ছে, এই নতুন মডেলে ২.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ব্যবহার করা হতে পারে, যেটি আগের মতোই, তবে রেঞ্জ এবং চার্জিং টাইমে উন্নতি দেখা যাবে। এখনকার ২৯০৩ চেতক একবার চার্জে ১২৩ কিলোমিটার পথ যেতে পারে, আর ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে লাগে প্রায় ৪ ঘণ্টা।

ফিচারের কথা বললে, নতুন মডেলে ব্লুটুথ কানেক্টিভিটি নাও থাকতে পারে। সেক্ষেত্রে মিউজিক স্ট্রিমিং কিংবা কল রিসিভ করার সুবিধাও বাদ পড়বে। রঙিন স্ক্রিনও হয়তো দেওয়া হবে না, পরিবর্তে সাধারন মনোক্রোম LCD ডিসপ্লে থাকতে পারে।

You might also like!