Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

10 months ago

IRCTC: ট্রেনে ছোট সন্তানকে নিয়ে ঘুরতে যাচ্ছেন? জেনে নিন রেলের টিকিটের নিয়ম সম্পর্কিত বিস্তারিত তথ্য!

Indian Railways child ticket policy
Indian Railways child ticket policy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাতাসে হালকা শিরশিরানি, চারদিকে শীতের আমেজ। ডিসেম্বরের শেষের ছুটিতে ব্যাগপত্তর গুছিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা চলছে তো? ভ্রমণের জন্য অধিকাংশ মানুষই বেছে নেন ট্রেনযাত্রা। তবে পরিবারের সঙ্গে ছোট বাচ্চা থাকলে, তার টিকিট কাটতে হবে কি না—এই নিয়ে অনেকেরই সংশয় থাকে। তাই দূরে কোথাও বেড়াতে যাওয়ার আগে টিকিট বুক করার সময় জেনে নিন এই বিষয়ে সব প্রয়োজনীয় তথ্য।

রেলের নিয়ম অনুযায়ী, ৫ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে টিকিট কাটার কোনও প্রয়োজন হবে না। আলাদা করে কোনও বার্থও তার জন্য বরাদ্দ থাকে না। আবার ৫ থেকে ১২ বছরের কম বয়সিদের ক্ষেত্রে ভাড়া লাগবে। বুকিংয়ের আগে বার্থ অথবা আসন কোনটি বাছছেন, ভালো করে দেখে নিন। নইলে সমস্যা তৈরি হতে পারেন। আপনার সন্তান ১২ বছর বয়সের ঊর্ধ্বে হলে তাকে টিকিট কাটতে হবে। বার্থ এবং আসন বাছাই করতে পারবেন প্রয়োজনমতো।

প্রসঙ্গত, দূরপাল্লার ট্রেনের বুকিংয়ের ক্ষেত্রে জালিয়াতির সমস্যা নতুন কিছু নয়। তার ফলে সমস্যায় পড়তে হয় আমজনতাকে। জালিয়াতি রুখতে কিছুদিন আগে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বদল এনেছিল রেল। যেমন, আপনি রেলের রিজার্ভেশন কাউন্টার বা IRCTC এজেন্ট, যেখান থেকেই টিকিট কাটুন না কেন, ওটিপি বাধ্যতামূলক করা হয়েছে। তৎকাল টিকিটের একটি নির্দিষ্ট সময় আছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে তৎকাল টিকিট কাটা যায়। এসির জন্য সময় ১০ টা থেকে ১১ টা। নন এসি বুকিং করা যায়, ১১ টা থেকে। নয়া নিয়মে প্রথম দশ মিনিট বুকিং করতে পারেন না এজেন্টরা।

এখন অনলাইনে ট্রেনের টিকিট বুক করতে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। আইআরসিটিসির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ—যে মাধ্যমেই টিকিট কাটা হোক না কেন, প্রথম ১৫ মিনিটের মধ্যেই আধার যাচাই করতে হবে। সচিত্র পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক হলে টিকিটের কালোবাজারি রোধ করা সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে। তবে রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিট বুকিংয়ের নিয়মে কোনও পরিবর্তন হয়নি।

You might also like!