Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Livelihood message

2 years ago

SSC Recruitment 2024: উচ্চমাধ্যমিক পাসে বড় চাকরি SSC-এর, সর্বাধিক বেতন ৮১ হাজার

SSC Recruitment 2024
SSC Recruitment 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্টাফ সিলেকশন কমিশন কর্মী নিয়োগ করবে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL)-এ আবেদনের শেষ দিন ৭ মে, ২০২৪। আর কী কী লাগবে, জেনে নিন বিস্তারিত।

শূন্যপদ

এই পদে মোট ৩৭১২ জনকে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। জুন-জুলাই মাসে টায়ার ওয়ানের পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষার দিন ঘোষণা হবে।

কোন কোন পদে নিয়োগ

লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে।

বয়সসীমা

এই পদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে পারে ১৮ বছর। আবেদন করার সর্বাধিক বয়স ২৭ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতেই হবে। আবেদনের আগে অফিসিয়াল নোটিফিকেশন ভাল করে খতিয়ে দেখে নিন আবেদনকারীরা।

বেতন

লোয়ার ডিভিশন ক্লার্কের বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে বেতন সর্বনিম্ন ১৯,৯০০ টাকা। সর্বাধিক বেতন ৬৩,২০০ টাকা।

ডাটা এন্ট্রি অপারেটর পদে ন্যূনতম বেতন ২৫,৫০০ টাকা। সর্বাধিক বেতন ৮১,০০০ টাকা।


You might also like!