Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Livelihood message

2 years ago

Nandini Smart Didi: নন্দিনীর নতুন আস্তানা নিউটাউনে! কেমন চলছে তাঁর নতুন হোটেল?

Nandini Ganguly (File Picture)
Nandini Ganguly (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডালহৌসিতের ফুটপাথে পাইস হোটেল থেকেই তিনি বাংলার পরিচিত মুখ। এই হোটেল ব্যবসায় সফলতার ফলস্বরুপ নতুন একটি দোকানও খুলে ফেলেছেন তিনি। হ্যাঁ, নিউটাউনের দোকানটিকে মনের মতো করে সাজিয়েছেন নন্দিনী গাঙ্গুলী।

মাথার উপর রেখেছেন পাকাপোক্ত ছাদ। এতদিন অবশ্য ডালহৌসির ত্রিপল টাঙানো দোকানে রোদ-ঝড়-জল উপেক্ষা করেই পৌঁছত সকলে। তবে এবার আর সে কষ্ট নেই। নতুন দোকানের নাম রাখা হয়েছে ‘নন্দিনীদির হেঁশেল’। তবে কেরিয়ারে এত সাফল্য থাকা সত্ত্বেও পিছু ছাড়েনি ট্রোলাররা। সারাক্ষণই তাঁকে পড়তে হয় সমালোচনার মুখে। এমনকী, তাঁকে বডি শেমিং করাও চলে সেখানে। এমনকী, ‘হঠাৎ আসা সাফল্য’র কারণে নানা সময়ে ধেয়ে আসা নানা কটাক্ষ।

এবার যেন সব ট্রোলারকে জবাব দিলেন নন্দিনী। একটি রিল ভিডিয়ো শেয়ার করলেন ইনস্টা স্টোরিতে। যেখানে বলা হচ্ছে, ‘আমি কষ্টকে হাসিমুখে সহ্য করতে শিখে নিয়েছি বলে এমন নয় আমাকে তা আঘাত করে না। খুব কষ্ট হয। তবে যাকে যাকে এর আগে নিজের কষ্টের কথা জানিয়েছি, তারা সকলেই আমাকে নিয়ে মস্করা করেছে।’

You might also like!