Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Livelihood message

3 years ago

Career News: রেলের চাকরিতে প্রচুর নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল

Lots of recruitment in railway jobs, notification issued by Eastern Railway
Lots of recruitment in railway jobs, notification issued by Eastern Railway

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসম্প্রতি কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়েছে। তিন হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। ১৮ বছর বা তার অধিক বয়সি থেকে শুরু করে ২৪ বছর বা তার কম বয়সি চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ন্যুনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ। এর পাশাপাশি প্রযুক্তিবিদ্যার শংসাপত্র থাকতে হবে। এই চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। ইস্টার্ন‌ রেলওয়ের ওয়েবসাইট er.indianrailways.gov.in -এ গিয়ে আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা। চাকরিতে আবেদন করার শেষ তারিখ হল ২৬ অক্টোবর।

পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় প্রার্থীদের নিয়োগ করবে রেল। মোট শূন্যপদ রয়েছে ৩১১৫টি। এর মধ্যে শিয়ালদহ ডিভিশনে শূন্যপদ রয়েছে ১৩৮টি, আসানসোল ডিভিশনে ৪১২টি, হাওড়া ডিভিশনে ৬৫৯টি, জামালপুর ডিভিশনে ৬৬৭টি, মালদহ ডিভিশনে ১৩৮টি, কাঁচড়াপাড়া ডিভিশনে ১৮৭ টি ও লিলুয়া ডিভিশনে ৬১২টি শূন্যপদ আছে। আবেদনপত্র থেকে বাছাই করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। সেই অনুযায়ী নিয়োগ করা হবে।

You might also like!