Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Livelihood message

3 years ago

Cultivation of grass:ঘাস চাষ করে ব্যাপক লাভ

Cultivation of grass
Cultivation of grass

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   শুনতে অনেকটা গল্পের মতো হলো ঘটনাটা একদম সত্যি। ধান, গম, যব নয় এমন কি আমা কাঁঠালো  নয়, শুধু ঘাষের  চাষ করে ব্যাপক সাফল্য পেলেন তেলেঙ্গানার কৃষক কট্টা সন্তোষ।

কার্পেট গ্রাস’-এর চাহিদা আজকাল তুঙ্গে। সুন্দর সুন্দর বাড়ির বাইরে বা ছাদে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহৃত হয় এই ঘাস। হায়দরাবাদ ঘাটকেসার এলাকায় জমি লিজ নিয়ে তাই এই ঘাসের চাষ শুরু করেন সন্তোষ। গত ১৬ বছর ধরে ঘাস চাষ করছেন। লাভও দেদার। এখন তিরুমালাপুর দোদলোনিপল্লি নওয়াবুপেটা মণ্ডলের ঘটকেসার এলাকায় তাঁদের পরিবারের ৫০ একরের বেশি জমি রয়েছে। সেখানে বছরের ছ’মাস ঘাসের চাষ হয়।

বাজারে এক বর্গফুট ঘাসের দাম ১২ টাকার বেশি। তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের জেলাগুলি ছাড়াও, মহারাষ্ট্রে রফতানি হচ্ছে এই ঘাস। তিরুমালাপুরে একটি নার্সারি স্থাপন করেতেন সন্তোষ।

 চাষের পদ্ধতি—

প্রথমে সন্তোষ অন্ধ্রপ্রদেশের কাদিয়াম থেকে কার্পেট গ্রাসের বীজ এনে বপন করেছিলেন। ঘাস জলে ধুয়ে ধানের মতো জমিতে রোপণ করা হয়। জৈব সার, ডিএপি ও ইউরিয়া ব্যবহার করা হয়। আগাছা প্রতিরোধের জন্য ওষুধও স্প্রে করা হয়। সন্তোষ বলেন, ‘চাষের কাজ করতেই ভালবাসি। কয়েক বছর আগে, লোকসানে পড়ে মনোবল ভেঙে গিয়েছিল। ঋণ পরিশোধের জন্য খামার বিক্রি করেছি। তারপর জমি ইজারা নিয়ে চাষ করছি। ঘাস রফতানি করে ভাল লাভ হয়েছে।’ সন্তোষ জানান, কার্পেট গ্রাস চাষে যদি ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যায় তবে ১.৫ কোটি টাকা লাভ পাওয়া যেতে পারে। সন্তোষ এর সঙ্গে সহমত হয়েছে কৃষি দপ্তর জানাচ্ছে, সঠিক প্রশিক্ষণ নিয়ে কাজে নামলে লাভ অনেক হতে পারে।

You might also like!