Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Road Accident : লরির ধাক্কায় মৃত্যু যুবক-যুবতীর,তারকেশ্বর রোডে ব্যাপক যানজট

Road Accident in Hooghly (Symbolic Poicture)
Road Accident in Hooghly (Symbolic Poicture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হুগলির তারকেশ্বর রোডে লরির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর।পুলিশ সূত্রে খবর, বৈদ্যবাটির দিক থেকে সিঙ্গুরের দিকে যাচ্ছিল ঘাতক লরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের মুখে সজোরে ধাক্কা মারে সেটি। লরিটি রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। 

অন্য দিকে, বাইকটি দুমড়ে-মুচড়ে যায়। রাস্তায় লুটিয়ে পড়েন চালক এবং আরোহী। স্থানীয় সূত্রে খবর, বাইক চালাচ্ছিলেন এক যুবক। তাঁর পিছনের আসনে বসে ছিলেন এক যুবতী। দুর্ঘটনায় গুরুতর জখম হন দু’জনেই। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ এসে আহত দু’জনকে উদ্ধার করে। তার পর তাঁদের পাঠানো হয় শ্রীরামপুরের একটি হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের বাড়ি হুগলির বলাগড় থানা এলাকায়। তাঁদের নাম জানার চেষ্টা চলছে। অন্য দিকে, লরিটি নয়ানজুলিতে পড়লেও চালক পালিয়ে গিয়েছেন বলে খবর। তাঁর খোঁজ শুরু হয়েছে। পাশাপাশি ক্রেন নিয়ে এসে নয়ানজুলি থেকে লরিটিকে তোলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই জায়গায় দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতিতে ওই রাস্তায় গাড়ি চলাচল করে। প্রশাসনের পদক্ষেপের দাবি করেছেন তাঁরা।

You might also like!