Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Mahua Maitra:'তোমাদের সীতা-সাবিত্রীরা ঘোমটা দেয়, আমাদের কালী-দুর্গারা রণং দেহি', মন্তব্য মহুয়ার

Mahua Maitra
Mahua Maitra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জুন মালিয়ার সমর্থনে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করতে গিয়ে ফের একবার সীতার সঙ্গে দুর্গা-কালীর তুলনা টানলেন মহুয়া মৈত্র ৷ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বৃহস্পতিবার কেশিয়াড়ি ব্লকে সভার আয়োজন করা হয়। সভায় হাজির ছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এদিনের সভামঞ্চ থেকে ফের একবার বিজেপির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন মহুয়া ৷

মেদিনীপুর লোকসভা ভোটের শেষদিনের প্রচারে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে প্রচারে এসে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতা-নেত্রীদের কদর্য ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ উঠেছে। এরপর ভগবান রাম-সীতাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "আমাদের কালী-দুর্গার দেশ। তোমাদের সীতা-সাবিত্রীরা ঘোমটা নেয়, কিন্তু আমরা মা কালী, দুর্গা সবসময় রণং দেহী।" তিনি আরও বলেন, "ওরা আমাকে দেখলেই ভয় পেয়ে যায়, ওরা বলে বাপরে বাপ এইতো, এ তন্ত্র, মন্ত্র সব জানে !" এরপর নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "অনেকে আমাকে প্রশ্ন করেন যে ওদের দেখলে আপনার ভয় লাগে না ? আমি তাদের উত্তরে বলি যে, গুজরাতের দু'জন খুনি, ওদের দেখে ভয় পাওয়া যায় না। আমি খুব কাছ থেকে দেখেছি।"

তিনি এও বলেন, "ওরা ভেবেছিল আমার নাক-কান-লেজ-সিং কেটে দেবে, আর আমি পালিয়ে যাব ৷ কিন্তু ওরা আমাকে চেনে না। আমিও এক লাখ ভোটে লিড দিয়ে ওদের মুখে ঝামা ঘষে দেব।" এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করতে গিয়ে বলেন, "মোদির মতন মিথ্যাবাদী এই পৃথিবীতে কোনও প্রধানমন্ত্রী কেন, কোনও মানুষও নেই। ভারতের ইতিহাসে একটি কলঙ্কময় চ্যাপ্টার এই মিথ্যেবাদী মোদি ৷" এরপর মোদির মেট্রোয় ছোটবেলায় আসা নিয়েও তিনি কটাক্ষ করেন ৷ কটাক্ষ করেন মোদির পরিচিতি, মোদির পড়াশোনা এমনকী ব্যক্তিগত জীবন নিয়েও। মূলত এদিন সন্ধ্যা পর্যন্ত প্রচার শেষ হল ষষ্ঠ দফার নির্বাচনের। এরপর 25 মে নির্বাচন ৷ এই দিন মোট আটটি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে গোটা রাজ্যজুড়ে।


You might also like!