Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Weather forecast of The Bengal: শুষ্কতার সঙ্গে পারদ-পতনের সম্ভাবনা, আপাতত স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে

Kolkata Weather Update (File Picture)
Kolkata Weather Update (File Picture)

 

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: ভরা বসন্তে রাজ্যে ফের ঢুকতে পারে উত্তুরে হাওয়া, সৌজন্যে সামান্য পারদ পতনেরও সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে শুষ্কতার সঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আপাতত স্বস্তিদায়ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। তারপরে আবারও মাথাচাড়া দিতে পারে গরম। অর্থাৎ আগামী কয়েকদিন স্বস্তিদায়ক থাকবে আবহাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে কোনও উচ্চ্চাপ বলয় নেই। তার ফলে সাগরের দিক থেকে জোরালো গরম জলীয় বাষ্প ঢুকছে না। এই পরিস্থিতিতে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস রাজ্যে ঢুকতে পারে। সৌজন্যে শুষ্কতার সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য নামতে পারে। আপাতত বৃষ্টিরও সম্ভাবনা কম। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

You might also like!