kolkata

2 years ago

Traffic Update Kolkata: তৃতীয়ায় কি বলছে কলকাতা ট্রাফিক!

Kolkata Traffic (File Picture )
Kolkata Traffic (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজো সে অর্থে শুরু না হলেও পুজোর রেশ ধরা দিয়েছে শহরের বুকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে বেশ কিছু পুজো মণ্ডপের উদ্বোধন, যার ফলে কিছু দর্শনার্থী শুরু করে দিয়েছে প্যান্ডেল হপিং। আর অন্যদিকে চলছে শেষ মুহূর্তের পুজোর শপিং। আর যানজটের সমস্যাতো বেলা বাড়ার সাথে সাথে বেড়েই চলবে শহরে। তাই জেনে রাখা ভালো ঠিক কি বলছে আজ কলকাতা ট্রাফিক? 

লালবাজার কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে গোটা শহরের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। বড় কোনও দুর্ঘটনার কোনও খবর নেই। মঙ্গলবার বিশেষ পুলিশ অনুশীলনের জন্য বেশ কিছুক্ষণ বন্ধ ছিল রেড রোড। সেখানে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এখন রেড রোডে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংমুখী এজেসি বোস ফ্লাইওভারে ট্রাফিকের গতি মসৃণ। রক্ষণাবেক্ষণের কাজের জন্য HRBC-র তরফে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এজিসি বোস রোড ফ্লাইওভার। পার্ক সার্কাসগামী মা ফ্লাইওভারেও যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। মা ফ্লাইওভারেও KMDA-র রক্ষণাবেক্ষণের কাজ শেষে হয়ে গিয়েছে।

You might also like!