
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সপ্তাহের শেষ পর্যায়ে পুজোর শপিং যে ট্রাফিকের হালচাল বদলে দিতে পারে সে তো জানা কথা। তারমধ্যে আগামীকাল মহালয়া। বিকেলের দিকে গড়িয়াহাট ও হাতিবাগান অঞ্চলে বাঁধ ভাঙা ভিড়। এই অঞ্চলের আশপাশে রয়েছে শহরের নামজাদা একাধিক স্টার পুজো। বৃহস্পতিবারের থেকে শুক্রে ভিড় আরও বাড়ার আশঙ্কা করছে ট্রাফিক।
মধ্য কলকাতায় এসপ্ল্যানেড অর্থাৎ নিউ মার্কেটেও এদিন দুপুরের পর থেকে ভিড় সাংঘাতিক বাড়ার সম্ভাবনা রয়েছে। শহরের রাজপথে আপাতত ট্রাফিকের গতি স্বাভাবিক। কোথাও কোনও যানজট বা দুর্ঘটনার খবর নেই । তবে বেলা বাড়লেই রাস্তায় বাড়বে চাপ। একইসঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এদিন শহরে তেমন উল্লেখযোগ্য কোনও মিটিং মিছিল নেই। একটি ছোট মিছিলের কর্মসূচি রয়েছে উত্তর কলকাতায়। বেলা ১২টা নাগাদ শ্যামবাজার মেট্রো স্টেশন গেট নম্বর ১ থেকে একটি মিছিল যাবে কলেজ স্কোয়ার। সেসময় ওই এলাকায় যাতে কোনও যান জট না হয় তার জন্য রয়েছে উপযুক্ত ব্যবস্থা। এছাড়া শহরের রাস্তায় নতুন করে কোনও যান নিয়ন্ত্রণের সম্ভাবনা নেই। তবে বিকেল গড়ালেই উদ্বোধন হয়ে যাওয়া মণ্ডপের আশপাশের রাস্তায় বাড়বে চাপ।
শহরের রাজপথে আপাতত ট্রাফিকের গতি স্বাভাবিক। কোথাও কোনও যানজট বা দুর্ঘটনার খবর নেই । তবে বেলা বাড়লেই রাস্তায় বাড়বে চাপ। একইসঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এদিন শহরে তেমন উল্লেখযোগ্য কোনও মিটিং মিছিল নেই। একটি ছোট মিছিলের কর্মসূচি রয়েছে উত্তর কলকাতায়। বেলা ১২টা নাগাদ শ্যামবাজার মেট্রো স্টেশন গেট নম্বর ১ থেকে একটি মিছিল যাবে কলেজ স্কোয়ার। সেসময় ওই এলাকায় যাতে কোনও যান জট না হয় তার জন্য রয়েছে উপযুক্ত ব্যবস্থা। এছাড়া শহরের রাস্তায় নতুন করে কোনও যান নিয়ন্ত্রণের সম্ভাবনা নেই। তবে বিকেল গড়ালেই উদ্বোধন হয়ে যাওয়া মণ্ডপের আশপাশের রাস্তায় বাড়বে চাপ।
