Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Visva Bharati: বিশ্বভারতীর ফলকযুদ্ধে কী বললেন দিলীপ ঘোষ

Dilip Ghosh (File Picture)
Dilip Ghosh (File Picture)

 

দুরন্ত বার্তা  ডিজিটাল ডেস্কঃ ইতিমধ্যেই বিশ্বভারতী সাফ জানিয়ে দিয়েছে, মোদি ও উপাচার্যের নাম সম্বলিত এবং রবি ঠাকুরের নামবিহীন বিতর্কিত ফলক সরছে না। এ নিয়ে মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন- “এ বিষয় তো আমাদের কিছু করার নেই। এটা কেউ একা ঠিক করেন না। একটা কমিটি সিদ্ধান্ত নিচ্ছে। আমরাও বলেছি, রবি ঠাকুরের নাম থাকলে ভালো হতো।” উল্লেখ্য, এর আগে নামফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ফেরাতে বিশ্বভারতীর উপাচার্যের কাছে আবেদন করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পথে হেঁটে একই আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে নিজের অবস্থানে এখনও অনড় বিশ্বভারতী।

 বিশ্বভারতীর ‘রবিহীন’ ফলকের প্রতিবাদে তৃণমূল টানা ১১ দিন অবস্থান চালিয়ে যাচ্ছে। প্রতিবাদে সরব প্রাক্তনী,পড়ুয়া,আশ্রমিক ও বোলপুর-শান্তিনিকেতনের বাসিন্দারা। অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও হয়েছে প্রতিবাদ। এবার সমালোচনার জবাব দিতে ময়দানে নেমেছে বিশ্বভারতী। ফলক বসানোর যৌক্তিকতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিশ্বভারতী। সেখানে নিজেদের অবস্থানের স্বপক্ষে জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় প্রেস বিবৃতি প্রকাশ করেন।

You might also like!