kolkata

3 years ago

Weather Forecast:কলকাতা-দক্ষিণবঙ্গে এবার বাড়বে গরম, আগামী কিছুদিন পরিবেশ থাকবে মূলত শুষ্কই

weather tody kolkata
weather tody kolkata

 

কলকাতা, ৪ এপ্রিল : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, উত্তরবঙ্গের কিছু জেলায় আগামী ২ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেখানেও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে পরিমাণে কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী কিছুদিন পরিবেশ থাকবে মূলত শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। প্রথম ৭২ ঘন্টায় ২ থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। তারপর উষ্ণতার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস। দক্ষিণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কমেছে। পশ্চিম থেকে শুষ্ক বায়ু ঢুকছে। সে কারণেই বাড়তে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি— এই ৩ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি থামলেই উত্তরবঙ্গেও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বুধবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে।


You might also like!