kolkata

2 years ago

Weather Forecast of Bengal : প্রত্যাশিত বৃষ্টি বেপাত্তা; গরমও ততধিক নেই দক্ষিণবঙ্গে, মনোরমই রয়েছে আবহাওয়া

Weather Forecast of Bengal (Symbolic Picture)
Weather Forecast of Bengal (Symbolic Picture)

 

কলকাতা, ৭ জুলাই : বর্ষার আগমণ হয়েছে ঠিকই, তবুও প্রত্যাশিত বৃষ্টির দেখা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে, তাই গরমও তেমন নেই। আবহাওয়া মোটামুটি মনোরমই রয়েছে। তবে, কখনও কখনও রোদের তেজে অনুভূত হচ্ছে গরম। যা অবশ্য সাময়িকের জন্য, বৃষ্টি হতেই ফের অনুভূত হচ্ছে মনোরম আবহাওয়া। আপাতত এমনই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া।

তাপমাত্রার পারদও খুব বেশি চড়বে না। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় আবার হালকা বৃষ্টিও হবে। ঠিক যেমন শুক্রবার ভোরের দিকে বৃষ্টি হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। কলকাতায় সেভাবে বৃষ্টি না হলেও, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হচ্ছে। এই জেলাগুলিতে সেভাবে গরমও অনুভূত হচ্ছে না।

দক্ষিণবঙ্গের আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও, বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের ওপরের ৫টি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙ-এ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির পাশাপাশি মালদহ ও উত্তর ও দিনাজপুর জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


You might also like!