Breaking News

 

kolkata

3 years ago

Weather Forecast : জমাটি শীতে কাঁপছে তিলোত্তমা, পারদ-পতন হতেই ঠাণ্ডায় কম্পমান বঙ্গভূমি

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৫ জানুয়ারি : অনেক প্রতীক্ষার পর অবশেষে জমজমাট শীতের আমেজ উপভোগ করল তিলোত্তমা। কলকাতার পাশাপাশি ঠাণ্ডায় কম্পমান উত্তর ও দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার কলকাতায় একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রার পারদ, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

উত্তুরে হাওয়ার সৌজন্যে কলকাতার তাপমাত্রা নামতে শুরু করেছিল বুধবার থেকেই, ওই দিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা একলাফে কমে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আর পারদ পতন হতেই জমাটি ঠাণ্ডায় কাঁপতে শুরু করেছে গোটা বঙ্গভূমি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন শীত উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। সপ্তাহান্তে ঝাড়খণ্ড লাগোয়া রাজ্যের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে, আগামী সপ্তাহের গোড়ায় ফের উর্ধ্বমুখী হবে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া কিছুটা গতি হারাবে। তাতে শীতের আমেজে কিছুটা কমবে।


You might also like!