kolkata

3 years ago

Weather forecast: স্বাভাবিকের ঊর্ধ্বেই তাপমাত্রা, ঠান্ডা গরমের মিশেলে কাটছে তিলোত্তমার দিনরাত

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : কলকাতার তাপমাত্রা আপাতত স্বাভাবিকের ওপরেই রয়েছে, সোমবারও খুব বেশি হেরফের হয়নি তাপমাত্রায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ওপরের দিকে থাকলেও, সোমবারও ভোরের দিকে হালকা হিমেল পরশ অনুভূত হয়েছে। একইসঙ্গে ছিল কুয়াশার দাপট। এদিন ভোরের দিকে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হালকা কুয়াশা ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত এমনই থাকবে। ওঠানামা করবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। 

You might also like!