kolkata

3 years ago

Weather Forecast : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখনই জাঁকিয়ে ঠাণ্ডা নয়, সপ্তাহান্তে ফিরতে পারে শীতের আমেজ

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ২৭ ডিসেম্বর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রার ঊর্ধ্বমুখীই! ডিসেম্বরের যে সময় জাঁকিয়ে শীত থাকার কথা, সেই সময় ঠাণ্ডাই নেই। বরং বিগত ৭২ ঘন্টায় মহানগরীতে অনেকটাই বেড়েছে তাপমাত্রা, জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে বছর শেষে সে ভাবে ঠান্ডা উপভোগ করা যাবে না বলেই মনে করা হচ্ছে।

একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, সপ্তাহের শেষ দিকে আবার ফিরে আসতে পারে ঠান্ডার আমেজ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে এদিনও ভোরের দিকে ঘন কুয়াশা ছিল। আগামী কয়েক দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


You might also like!