
কলকাতা, ২২ ডিসেম্বর : উত্তুরে হাওয়ার দাপট রয়েছেই, স্বাভাবিকভাবেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ফের তাপমাত্রার পারদ নিম্নমুখী। বড়দিনের প্রাক্কালে তাপমাত্রার পারদ নিম্নমুখী হতেই খুশির আবহ শীতপ্রেমীদের মধ্যে। বৃহস্পতিবার বেশ কিছুটা কমল তিলোত্তমার তাপমাত্রা, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
তাপমাত্রার পারদ নিম্নমুখী হতেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে এদিন সকালে জমজমাট শীত অনুভূত হয়েছে। শীতের শিরশিরানি অনুভূত হয়েছে। তবে, বড়দিনের প্রাক্কালে বাড়তে পারে তাপমাত্রা, পৌঁছতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এবার বড়দিনে সেভাবে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে কুয়াশা থাকতে পারে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
