kolkata

2 years ago

Weather Forecast: বৃষ্টি হলেও গরমের দাপট কমবে না মহানগরীতে, ভারী বর্ষণ এখনও 'নিখোঁজ' দক্ষিণবঙ্গে

Weather Report (Symbolic Picture)
Weather Report (Symbolic Picture)

 

কলকাতা, ১৯ জুলাই : আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বৃষ্টি হলেও গরমের দাপট কমবে না মহানগরীতে, ভারী বর্ষণ এখনও 'নিখোঁজ' রয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২১ জুলাই দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না, তেমনই আর্দ্রতাও থাকবে। বর্ষাকালেও অনুভূত হচ্ছে গরম। ২০ ও ২১ জুলাই উত্তরবঙ্গে বৃষ্টি একটু বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবার দক্ষিণবঙ্গে ২১ জুলাই বৃষ্টি বাড়তে পারে, সেই বৃষ্টি মোটেও ভারী হবে না। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।


You might also like!