Breaking News

 

kolkata

3 years ago

Weather Forecast : পারদ নামতেই শীতের প্রত্যাবর্তন মহানগরীতে, কনকনে হাওয়ায় কম্পমান গ্রাম বাংলা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৬ জানুয়ারি : আগের দিনের তুলনায় কলকাতায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। যদিও, সেই তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই। সোমবার কলকাতার তাপমাত্রার পারদ নেমে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। পারদ নামতেই হালকা শীতের প্রত্যাবর্তন হয়েছে মহানগরীতে। কনকনে ঠান্ডা হাওয়ায় কেঁপেছে গ্রাম বাংলা।

এদিন সকালের দিকে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে কুয়াশার দাপট বেশ ভালোই ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়। বেশ কিছু দিন 'নিখোঁজ' থাকার পর, সোমবার ফের শীতের আমেজ অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গে। এদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে তাপমাত্রার হেরফের হলেও দার্জিলিং-কার্শিয়াঙে বজায় রয়েছে কনকনে ঠান্ডা।


You might also like!