Breaking News

 

kolkata

3 years ago

Weather Forecast : তিলোত্তমায় পারদের ওঠানামা লেগেই রয়েছে, কুয়াশার সঙ্গে জাঁকিয়ে শীত উত্তরবঙ্গে

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৩ জানুয়ারি : কখনও বাড়ছে, কখনও আবার কমছে! তাপমাত্রার পারদের ওঠানামা লেগেই রয়েছে তিলোত্তমায়। আগামী ২৪ ঘন্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে, রবিবারের পরে আবার পারদ-পতনের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হচ্ছে না। জাঁকিয়ে ঠান্ডা থাকবে চলতি সপ্তাহেও। তবে জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশার দাপট। এর ফলে সকালের দিকে দৃশ্যমানতা কম থাকতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তর ভারতে পশ্চিমি ঝঞ্ঝা সেখানে প্রভাব ফেললেও এ রাজ্যে এর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা চড়তেই শুক্রবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে উধাও হয়ে গিয়েছে ঠান্ডা।

You might also like!