kolkata

3 years ago

Weather Forecast:আপাতত শুষ্ক থাকবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ, ১৭-২০ মে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৫ মে : কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত শুষ্কই থাকবে। তবে, ১৭-২০ মে সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার উত্তরবঙ্গে ১৬-২০ মে সময়কালে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও উত্তরবঙ্গে বইতে পারে দমকা হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আপাতত বজায় থাকবে গরম, কোনও কোনও জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১৬ মে পশ্চিমের কিছু জেলা, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। সোমবারও সকাল থেকেই ভীষণ গরম অনুভূত হয়েছে শহর ও শহরতলিতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গরমের সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।


You might also like!