Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather Update : তাপমাত্রা কমলেও জমাটি শীত এখনই নয়

kolkata winter
kolkata winter

 

কলকাতা, ১৮ নভেম্বর : দুর্যোগের ভ্রুকুটি কেটেছে, শনিবার সকাল থেকে আবহাওয়ারও উন্নতি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে। এবার তাপমাত্রার পারদও নামতে পারে, তবে জমজমাট শীত এখনই অনুভূত হবে না। আপাতত আবহাওয়া থাকবে মনোরমই, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।


আবহবিদরা জানিয়েছেন, শনিবার থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে দক্ষিণবঙ্গে, আবহাওয়ার উন্নতি হয়েছে কলকাতাতেও। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে, হিমেল পরশও অনুভূত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা থাকবে নীচের দিকে। তবে, এখনই জমাটি শীত অনুভূত হবে না দক্ষিণবঙ্গের কিছু জেলায়। শীতের আমেজ অবশ্য ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

You might also like!