Breaking News

 

kolkata

2 years ago

Weather forecast of Bengal : গরমে নাজেহাল অবস্থা তিলোত্তমায়; সপ্তাহান্তেই বৃষ্টির পূর্বাভাস, সৌজন্যে ঘূর্ণাবর্ত

Weather forecast of Bengal
Weather forecast of Bengal

 

কলকাতা, ২৮ সেপ্টেম্বর : বৃষ্টি থামতেই গরমে নাজেহাল অবস্থা তিলোত্তমায়। চড়ছে তাপমাত্রার পারদ, বৃহস্পতিবারও কলকাতায় সামান্য চড়ল সর্বনিম্ন তাপমাত্রা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সকাল থেকেই চড়া রোদে নাজেহাল অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

তবে, সপ্তাহান্তেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে, সৌজন্যে ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলে ঘেরা জেলাগুলির বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপাতত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


You might also like!